রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আর্মেনিয়ার মাদাগিজ শহর দখল করে পতাকা উড়াল আজারবাইজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আর্মেনিয়ার কারাবাখের মাদাগিজ শহর দখল করে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই শহরটি এক সময় আর্মেনিয়া দখল করে নিয়েছিল।

গত শনিবার এক ঘোষণায় আর্মেনিয়ার প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ কথা জানান। এক টুইট বার্তায় তিনি লেখেন, আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজে আমাদের পতাকা উত্তোলন করেছে। মাদাগিজ আমাদের। কারাবাখ আজারবাইজানের। আলিয়েভ আরও যোগ করেন, শনিবার পুনরায় শহরটির ঐতিহাসিক নাম সুগোভুশান রাখা হয়েছে।

বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে গত সপ্তাহে বিরোধে জড়ায় দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। বাকু দাবি করে, আজারবাইজানের বেসামরিক অঞ্চল ও সামরিক ঘাঁটিতে হামলা চালায় আর্মেনিয়া। ফলে দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার সূচনা হয়। এরপরেই আজারবাইজানের সংসদ দেশটির কয়েকটি শহর ও অঞ্চলে যুদ্ধাবস্থা ঘোষণা করে।

নাগোরনো-কারাবাখ আজারবাইজারের ভেতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনো কারো স্বীকৃতি পায়নি। সূত্র: ইয়েনি শাফাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ