রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পরোয়ানা ছাড়াই নুরদের গ্রেফতার করতে পারবে পুলিশ: আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জন আসামিকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছেন বাদিনী ভিকটিম।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে বাদিনী এ আবেদন করেন। তবে মামলাটি অমলযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের হওয়ায় আদালত গ্রেপ্তার সংক্রান্তে কোনো আদেশ না দিয়ে আবেদন নথিতে রেখেছেন। এদিকে আদালত জানিয়েছে পরোয়ানা ছাড়াই নুরদের গ্রেফতার করতে পারবে পুলিশ।

এ সম্পর্কে বাদী পক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন বলেন, ‘ভিপি নুরসহ ছয়জনকে গ্রেপ্তার চেয়ে আবেদন করেন বাদিনী। শুনানির পর আদালত আদেশে বলেছেন, যেহেতু মামলাটি আমলযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের। পুলিশই আদালতের কোন আদেশ ছাড়াই যেকোনো সময় আসামিদের গ্রেপ্তার করতে পারেন। তাই আবেদনটি রক্ষণীয় নয় মর্মে আদেশ দিয়ে আবেদনটি নথিভুক্ত রাখা হয়েছে।’

এর আগে ভিকটিম বাদী আবেদনে বলেন, ‘তার মামলায় আসামিরা প্রভাশালী। তারা গ্রেপ্তার না হওয়ায় তিনি চরম নিরপত্তাহীনতায় ভুগছছেন। এছাড়া আসামিরা গ্রেপ্তার না হলে মামলার তদন্তও প্রভাবিত হওয়ায় সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হইতে পারেন।’

মামলার অপর আসামিরা হলেন-বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন (২৮), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি (২৩)।

গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। এরপর গত ২১ সেপ্টেম্বর বাদী কোতয়ালী থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ