রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত মন্ত্রীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত এক মন্ত্রীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন।

আজ সোমবার মুহিদ্দিন ইয়াসিন নিজেই তাঁর কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ১৪ দিন তিনি সেলফ কোয়ারেন্টিনে থাকবেন।

এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তাঁর শরীরে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় কভিড-১৯ নেগেটিভ এসেছে। তবু অতিরিক্ত সতর্কতার জন্য তিনি কোয়ারেন্টিনেই থাকছেন।

তিনি জানিয়েছেন, গত শনিবার তিনি ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ওই মন্ত্রীর দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জুলকিফলির করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কোয়ারেন্টিনে যাওয়ার কথা জানালেন মুহিদ্দিন ইয়াসির। সূত্র: রয়টার্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ