রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম ধাপে ওমরাহ করলেন ৬ হাজার, ১ নভেম্বর থেকে সুযোগ পাবে বিদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমিত পরিসরে ওমরা পালনের জন্য সৌদি সরকার পবিত্র মক্কা এবং মদিনাকে উন্মুক্ত করে দিয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে গত সাত মাস ধরে ওমরা পালন বন্ধ ছিল।

গতকাল রোববার থেকে ওমরা পালন শুরু হয়েছে তবে সবক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রথম দিনে মাত্র ছয় হাজার মুসল্লি ওমরা পালন করছেন। আগামী পহেলা নভেম্বর থেকে বিদেশি মুসলমানদের জন্য ওমরা পালনের সুযোগ উন্মুক্ত করা হবে।

প্রথম দিনে সৌদি আরবে বসবাসরত নাগরিকরা ওমরা পালন করেন। এ সময় পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে মুসল্লিদেরকে তাওয়াফ করতে দেখা যায়। পবিত্র মদিনা শহরে মসজিদে নববীও পরিদর্শন করেন তারা। তবে সবক্ষেত্রেই মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

গত সপ্তাহে সৌদি হজ বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, ৪ অক্টোবর থেকে ওমরা শুরু হবে এবং তিন ধাপে তা পূর্ণমাত্রা পাবে। প্রথম ধাপে ছয় হাজার মুসল্লি ওমরা করার সুযোগ পাবেন এবং শেষ পর্যায়ে তা ৬০ হাজারে বাড়ানো হবে।

গত বছর সারা বিশ্ব থেকে এক কোটি ৯০ লাখ মানুষ ওমরা পালন করেছিলেন। কিন্তু করোনা ভাইরাসের মহামারির কারণে এবার তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। সূত্র: এসপিএ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ