রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাসপাতাল ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে ওয়াল্টার রিড হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, খুব শিগগিরই নির্বাচনী প্রচারণায় ফেরার আশা ব্যক্ত করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খুব ভালো অনুভব করছি। তিনি আরও বলেন, ‌‌‌‘কোভিড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের জীবনে এই ভাইরাসকে আধিপত্য বিস্তার করতে দেবেন না।’

হাসপাতাল ছাড়ার কিছুক্ষণ পরই তিনি এক টুইট বার্তায় বলেন, আমরা খুব শিগগিরই নির্বাচনী প্রচারণায় ফরব। ভুয়া খবরে ভুয়া জরিপ দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ