রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরোধীদলের সহিংস বিক্ষোভের মুখে কিরগিজিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিরগিজিস্তানের বিরোধীদলের সহিংস বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনভ পদত্যাগ করেছেন।

গতকাল মঙ্গলবার বিক্ষোভের এক পর্যায়ে বিরোধীদলের সমর্থকরা জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও প্রধান নিরাপত্তা ভবন দখল করে নেয় এবং নির্বাচন কমিশনকে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য করে।

এ অবস্থা প্রধানমন্ত্রী কুবাতবেক ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তার পদত্যাগের খবর কিরগিজিস্তানের সংসদ প্রেস সার্ভিস সর্বপ্রথম প্রচার করে। খবরে জানানো হয়- সংসদের পক্ষ থেকে বিরোধী রাজনীতিক সাদির ঝাপারভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষেভ শুরু করে বিরোধীরা। তারা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে। ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভ আত্মগোপনে চলে গেছেন।

সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভের এক পর্যায়ে বিরোধীরা সাবেক প্রেসিডেন্ট আলমাসবেক আতামবায়েভকে কারাগার থেকে মুক্তি দেয়। বর্তমান প্রেসিডেন্ট সুরোনবাইয়ের সঙ্গে মতদ্বন্দ্বতা সৃষ্টি হলে দুর্নীতির অভিযোগে তাকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ