রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুসলিম ব্রাদারহুড নেতাসহ ১৫ জনের ফাঁসি কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরে মুসলিম ব্রাদারহুড নেতাসহ মোট ১৫ জন রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করেছে সরকার। একটি মানবাধিকার সংগঠন ও বন্দিদের পরিবার সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটিতে মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণকারী সংগঠন উই রেকর্ড সূত্রে জানা যায়, ফাঁসি হওয়া এসব ব্যক্তি ২০১৪ সালে কারাগারে বন্দি ছিলেন। তিনটি মামলায় এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মামলাগুলোকে ‘রাজনৈতিক’ বলে বর্ণনা করেছে উই রেকর্ড।

সংগঠনটির একজন মুখপাত্র জানান, এই মৃত্যুদণ্ড কার্যকর ‘অবৈধ’। আটককৃতদের বেশির ভাগই দোষী সাব্যস্ত হওয়ার আগে জোরপূর্বক অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। ফাঁসি হওয়া বন্দিদের মধ্যে ইয়াসির আবাসিরি এবং ইয়াসির শাকর দুজনই দেশটির নিষিদ্ধ ঘোষিত ইসলামি সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা।

২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে সামরিক ক্যুর বিরুদ্ধে বিক্ষোভ করার অভিযোগে আলেকজান্দ্রিয়া শহর থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁদের।

ওই ক্যুর মাধ্যমে মিসরের ক্ষমতায় আসেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতাহ আল-সিসি। এরপর বিরুদ্ধমত দমনসহ ব্রাদারহুডের নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও ফাঁসি দেওয়ার অভিযোগ উঠে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে। বিরোধী রাজনৈতিক কর্মীদের ফাঁসি দেওয়ার সর্বশেষ এ ঘটনার মধ্যে দিয়ে সিসির আমলে এখন পর্যন্ত ৭৯ জনকে এ শাস্তি দেওয়া হলো। চলতি বছরেই ফাঁসি দেওয়া হয়েছে ২০ জনকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ