রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যে সকল বাংলাদেশি তাদের কর্মস্থল সৌদি আরবের ফিরে যেতে চায় তাদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে দেশটির সরকার।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবতরণের অনুমতি দিয়েছে যা বাংলাদেশিদের সুষ্ঠুভাবে ফিরতে সহায়তা করবে।

বাংলাদেশ সরকার সৌদি সব এয়ারলাইনসকে এখানে অবতরণ এবং বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার অনুমতিও দিয়েছে।

এর আগে, শ্রমিকরা তাদের কর্মস্থলে ফিরে যেতে সহায়তা করার জন্য বাংলাদেশ বৈধ ভিসাধারীদের এবং তাদের ইকামা (বৈধ কাজের অনুমতি) জন্য সৌদি আরবের কাছে আরও তিন মাসের মেয়াদ বাড়িয়েছিল।

সৌদি সরকার এই পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য তিনবার ইকামার বৈধতা বাড়িয়েছে যারা কোভিড -১৯ মহামারিজনিত কারণে এখানে যারা আটকে গিয়েছিল। সর্বশেষ এক্সটেনশনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছিল।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ৩০ সেপ্টেম্বরের বাইরে তিন মাসের মেয়াদ বাড়ানোর জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি দিয়েছিল বলে এক কর্মকর্তা জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ