রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জে শিশু ধর্ষণ: মা-ভাইসহ ধর্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জের হরিরামপুরে আলোচিত ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামী জামিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৭ অক্টোবর) রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী জানান, পদ্মার দুর্গম চরাঞ্চলে ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটলেও বিষয়টি পুলিশের অজানা ছিলো। তিনদিন পর মঙ্গলবার বিকালে শিশুটির বাবা থানায় মামলা দাযের করলে, বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নটাখোলা এলাকা থেকে জামিরের ভাই কামাল ও মা জয়গুন বেগমকে গ্রেপ্তার করা হয়।

মূল আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার অভিযানে নামে হরিরামপুর থানা পুলিশ। পুলিশের অভিযানে রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে শেখ জামিরকেও গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত শনিবার (৩ অক্টোবর) পদ্মার দুর্গম চরাঞ্চল নটাখোলা গ্রামে ৫ বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। প্রতিবেশি শেখ ছামিদের ছেলে শেখ জামির তাকে বাড়িতে ডেকে নিয়ে কৌশলে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই শিশুর হাতে ৫ টাকা ধরিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। শিশুটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ