রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শায়খে বরুনার ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুনা মৌলভীবাজার মাদরাসার সদরে মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান শায়খে বর্ণভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাঁর মাগফিরাত কামনা করেছেন।

আজ শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, শায়খে বরুনা আজীবন মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে গেছেন। তিনি হাদিসের খেদমত করে অসংখ্য আলেম তৈরি করেছেন ও তরিকতের মাধ্যমে পথহারা আল্লাহ ভোলা মানুষদের আল্লাহর পথের দিশা দিয়ে গেছেন।

আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের দ্বীনি খেদমতগুলো কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন ও সেই সাথে শোকসন্তপ্ত পরিবারবর্গ, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী সকলকে সবর করার তওফিক দান করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ