রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৌদির পর ইসলায়েলকে আকাশসীমা ব্যবহারে অনুমতি দিলো জর্ডানও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিয়াদের মতো নিজেদের আকাশসীমা ব্যবহারে দখলদার ইসরায়েলকে অনুমতি দিলো আম্মানও। বৃহস্পতিবার ইসরায়েল ও জর্ডানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক বলছে, এই চুক্তির ফলে জর্ডান ও ইসরায়েল একে অপরের আকাশপথ ব্যবহার করতে পারবে। আর এতে সবচেয়ে লাভবান হবে ইসরায়েল। কারণ ইসরায়েলি বিমান এখন আরব বিশ্বের আকাশপথ ব্যবহার সহজেই ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যাতায়াত করতে পারবে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কথিত সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। এর পর ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় একই চুক্তি করে বাহরাইন।

অন্যদিকে, এসব আরব দেশে ইসরায়েলের বিমান চলাচল সহজ করতে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব। এবার সেই পথে হাঁটলো জর্ডানও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ