রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপাতত ৬ ধরণের লোক ওমরা করতে পারবে না: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

৬ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তির ওমরাহ না করার পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ সোমবার আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানা যায়, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহর গাইডলাইনে ৬ ধরণের লোককে ওমরাহ ও জিয়ারত আপাতত স্থগিতের নির্দেশ দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয় টুইটার অ্যাকাউন্টে বলেছে, ৬ ধরণের রোগে আক্রান্ত ব্যক্তিদের এই মুহুর্তে ওমরাহ ও জিয়ারত করার পরিকল্পনা না করা উচিত। এক. যাদের রক্তে শর্করার মাত্রা কম। দুই. যারা গত ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তিন. যাদের উচ্চ রক্তচাপ রয়েছে। চার. যাদের হৃদরোগ রয়েছে। পাঁচ. যাদের হার্টের অবস্থা দুর্বল। ছয়. যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

মন্ত্রণালয় আরো বলেছে, যারা মোটা বা লিভার ডিজিজ, ক্রেনিয়াল রোগে আক্রান্ত আছেন, তারাও ওমরাহ পালনে কিছু সময় নিতে পারে। গর্ভবতী মহিলারাও ওমরাহ ও জিয়ারতের জন্য কিছু দিন অপেক্ষা করা উচিত।

করোনাকালীন সময়ে দীর্ঘদিন ওমরাহ বন্ধ রাখার পর চালু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে নানা উদ্যোগ নিয়েছে দেশটি। করোনা রোধেই এ উদ্যোগ নেয়া হয়েছে বরে জানায় মন্ত্রণালয়। সূত্র: আল-আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ