রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভারতে দেয়াল ধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হায়দরাবাদ শহরে প্রবল বৃষ্টির মধ্যে দেয়াল ধসে দুই মাসের এক শিশুসহ ৯ জন নিহত হয়েছে। মৃতদেহগুলো ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে।

গতকাল মঙ্গলবার রাতে শহরের বান্ধলাগুডা এলাকার মোহাম্মদীয়া হিলস এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রাত থেকে তেলেঙ্গানা রাজ্যে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে ও বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার অন্তত ১৪টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হায়দরাবাদের কয়েকটি অংশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বুধবার এক টুইটে বলেছেন, ‘গত দুই দিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদীয়া হিলসে একটি সীমানা দেয়াল ধসে নয় জনের মৃত্যু ও দুই জন আহত হয়েছেন।’

-এএ