রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তির পর যা বললেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, কারাগারে থাকাকালীন সময়ে ৫ আগস্টের কালো রায় আমার অন্তরে আঘাত করেছে। কোন কাশ্মিরী এই ৫ আগস্টের অপমান মেনে নিতে পারে না।

বেসরকারী টিভি ডন নিউজ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মুক্তির পর এক অডিও বার্তায় এ কথা বলেন।

অডিও বার্তায় তিনি বলেন, কাশ্মির ইস্যু সমাধানের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। সংগ্রামের পথ সহজ নয় কিন্তু আমরা দৃঢ় সংকল্প ও সাহস দিয়ে সফল হবো।

তিনি আরও বলেন, কারাগারে থাকাকালীন সময়ে ৫ আগস্টের কালো রায় আমার অন্তরে আঘাত করেছে। কোন কাশ্মিরী এই ৫ আগস্টের অপমান মেনে নিতে পারে না।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপরই মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, অন্যান্য রাজনৈতিক নেতা এবং স্বাধীনতাকামী নেতাদের গৃহবন্দি করা হয়। এক বছরেরও বেশি সময় ধরে আটকে রাখার পর গতকাল মঙ্গলবার ৯টা ৪৫ মিনিটে মেহবুবা মুফতি মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ