রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বেফাকে নতুন নেতৃত্বের খাস কমিটির বৈঠক রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর নতুন নেতৃত্বের খাস কমিটির বৈঠক বসতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর রোববার। বেফাকের মহাপরিচালক অধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধূরী আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গুলশান আজাদ মসজিদের খতীব ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই খাস কমিটির প্রথম বৈঠক। বৈঠকে সভাপতিত্বও করবেন তিনি। এছাড়া বৈঠকে অন্যান্য খাস কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বৈঠকের এজেণ্ডার মধ্যে অন্যতম হলো, চলতি বছরের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষা। পরীক্ষার পদ্ধতি, কার্যক্রম ও বিন্যাস কিভাবে হতে পারে সেসব নিয়ে রোববারের খাস কমিটির বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধূরী।

বেফাকের সদ্য প্রয়াত সাবেক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী রহ. এর সময়ের খাস কমিটি সামনেও বহাল থাকবে নাকি কোনো রদবদল করা হবে কমিটি সদস্যের। সেসব নিয়েও খোলামেলা আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ