শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

৫টি নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৫টি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের দোহাজারী, রাজশাহীর গোদাগাড়ী, কিশোরগঞ্জের হোসেনপুর, গোপালগঞ্জের মুকসুদপুর ও কুমিল্লার নাঙ্গলকোটে নতুন শাখাগুলো উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন। প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট শাখা প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিরা ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকিং একটি সার্বজনীন ব্যাংকিংব্যবস্থা। জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের জন্য কল্যাণমূলক সেবা দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সফলতার স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রধান অতিথি আরও বলেন, শরীআহভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রপথিক এই ব্যাংক বর্তমানে ৩৬৬টি শাখা, ১২৭টি উপশাখা, ১৬০৪টি এজেন্ট আউটলেট ১০৬৫টি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে। ইসলামী ব্যাংকের আমানত ১ লাখ ১১ হাজার কোটি টাকা অতিক্রম করেছে উল্লেখ করে তিনি বলেন, অতীতের সব রেকর্ড অতিক্রম করে চলতি বছরে আমানত বেড়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ