রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামফোবিয়া আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো টরন্টোর মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামবিরোধী চরমপন্থিদের হুমকিপূর্ণ বার্তা পাওয়ার পরে টরন্টোর একটি মসজিদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসলামবিদ্বেষীরা কানাডার টরন্টো সিটির একটি মসজিদে অবমাননাকর ও হুমকিমূলক ইমেইল পাঠিয়েছে। ইমেইল পাওয়ার পর এই মসজিদের সকল কার্যক্রম ১২ অক্টোবর রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় কানাডিয়ান মুসলিম জাতীয় কাউন্সিল সেদেশের সরকারকে চরমপন্থি ও ইসলামবিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে জরুরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

মুসলিম জাতীয় কাউন্সিলের প্রধান মুস্তাফা ফারুক বলেন, এই হুমকির পরে, ফেডারেল সরকারের নিকট কানাডার শ্বেত আধিপত্যবাদী এবং নব্য-নাৎসি গ্রুপগুলি নির্মূল করার জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

এক সাক্ষাৎকারে ফারুক বলেন, ইসলামবিদ্বেষীদের পক্ষ থেকে অত্যন্ত ভয়ঙ্কর বার্তা প্রেরণ করা হয়েছে। আমরা এই হুমকিগুলি গুরুত্ব সহকারে নিই এবং সে কারণেই মসজিদটি বন্ধ করে দিয়েছি।

তিনি বলেন এই জাতীয় দলগুলি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করছে। এই আউন্সিলের পক্ষ থেকে কানাডার সুরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ারকে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। সাবধানতা অবলম্বনের জন্য এই কাউন্সিল উক্ত মসজিদের নাম উল্লেখ করেনি। ইতিমধ্যে টরন্টোর পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ