আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন,ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতার প্রতিবাদে, কুরআন-সুন্নাহর আইন বাস্তবায়ন ও ৬দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহের সমমনা ইসলামী দলসমূহ বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিল করেছে।
আজ (১৬অক্টোবর) শুক্রবার জুমার পর নগরীর বড় মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জেলা সাংগঠনিক সম্পাদক ও নেজামে ইসলাম পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমানের সঞ্চালনায়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল্লার সভাপতিত্বে শুরু হয় বিক্ষোভ সমাবেশ।
মিছিলপূর্ব সমাবেশের শুরুতেই মুফতি শরিফুর রহমান ৬দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো-
এক. জিনা-ব্যভিচার ও ধর্ষণ প্রতিরোধে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
দুই. পর্ণোগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিন. মাদকদ্রব্যের অবাধ-প্রাপ্তি ও ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
চার. নারীর অশ্লীল উপস্থাপনা ও পণ্য হিসাবে ব্যবহার বন্ধ করতে হবে।
পাঁচ. আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং বিচার কাজকে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে।
ছয়. নারীর মর্যাদা ও অধিকার সংরক্ষণে কুরআন-হাদিসের শিক্ষাসমূহ জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে।
এসময় সভাপতির বক্তব্যে মুফতি মাহবুবুল্লাহ্ বলেন, আমরা বাংলাদেশে নিরাপত্তার সাথে বসবাস করতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করছি, আজ আমার বাংলাদেশের কতক মানুষ মানবতাকে বিসর্জন দিয়ে ধর্ষণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এটা কোন সভ্য-ভদ্র মানুষের পরিচয় হতে পারে না। এটা কখনই মানবতার কথা হতে পারে না। আজকে যেখানে ধর্ষকদের বিরুদ্ধে দেশের সমস্ত মানুষ আন্দোলনে নেমে এসেছে, সেখানে আমরা দেখতে পাই কতক মানুষ ধর্ষকদের সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্ষণ করা যেমন অপরাধ ঠিক তেমনি ধর্ষণকারীদের সহযোগিতা করাও সমান অপরাধ। সুতরাং ধর্ষণকারীদের যেমন শাস্তি হবে ঠিক তেমনি তাদের সহযোগিতাকারীদেরও সমান শাস্তি দিতে হবে।
আমরা পরিস্কার ভাষায় বলবো, দেশে কোন বিশৃঙ্খলা নয় বরং শান্à