রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জম্মু-কাশ্মিরের মর্যাদা ফেরাতে মেহবুবা-আবদুল্লাহ একজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করার আগে জম্মু ও কাশ্মিরের যে বিশেষ মর্যাদা ছিল তা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে নতুন একটি জোট গঠন করেছে। কাশ্মিরে সক্রিয় প্রভাবশালী প্রায় সব দলই এ জোটে আছে।

গত বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ফারুক আবদুল্লাহ জানান, নতুন এ জোটের নাম ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’।

বিশেষ মর্যাদা ফেরাতে জোট নেতারা দ্রুতই অংশীদারদের সাথে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন কাশ্মিরের সাবেক এ মুখ্যমন্ত্রী। তার সাথে জোটে সদ্য কারামুক্ত মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টিও (পিডিপি) আছে। আছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম), আওয়ামী ন্যাশনাল কনফারেন্স, পিপলস কনফারেন্স ও পিপলস মুভমেন্টের মতো দলগুলোও।

বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহর বাসায় দলগুলোর এক বৈঠক অনুষ্ঠিতও হয়। বৈঠকে কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, সিপিআইএমের মোহাম্মদ ইউসুফ তারিগামি, পিপলস মুভমেন্টের জাভেদ মীর, ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহসহ বিভিন্ন দলের প্রবীণ নেতারা ‘গুপকার ঘোষণা’ নিয়ে আলোচনা করেন।

ব্রিফিংয়ে ফারুক আবদুল্লাহ বলেছেন, আমাদের লড়াই সাংবিধানিক লড়াই। আমরা চাই, ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে ২০১৯ সালের ৫ আগস্টের আগেকার অধিকারগুলো যেন ফিরিয়ে দেয়। এর আগে বুধবার ফারুক ও ওমর আবদুল্লাহ সদ্য কারামুক্ত পিডিপি নেতা মেহবুবা মুফতি বাসায় গিয়ে তার সাথে দেখা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ