রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভারতে গুলি করে বিজেপি নেতা হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে ক্ষমতাসীন বিজেপির এক নেতা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে ফিরোজাবাদ জেলায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া। নিহতের নাম ডিকে গুপ্তা। তিনি ছিলেন মণ্ডলের সহসভাপতি।

পুলিশ জানিয়েছে, লোকাল মার্কেটে ডিকে গুপ্তার একটি দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় গুলি চালায় তিন দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিহত বিজেপি নেতার পরিবার পুলিশের কাছে সন্দেহভাজন কয়েক জনের নাম দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কয়েক দিন আগে টিটাগড় থানার সামনে খুন হন বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লা।

-এটি