রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খাস কমিটির বৈঠক: বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।নির্ধারিত হয়েছে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ। আগামী ১৮ মার্চ-২০২১ তারিখ থেকে ২৫ মার্চ-২০২১ তারিখ পর্যন্ত মোট ৮ দিন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পরীক্ষা। বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রবিবার (১৮ অক্টোবর) বেফাকের কেন্দ্রীয় অফিস যাত্রাবাড়ীর কাজলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হাসান।

উপস্থিত ছিলেন, বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, বেফাকের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহকারী মহাসচিব মাওলানা নূরুল আমিন, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান।

মাওলানা মাহফুজুল হক জানান, বৈঠকের শুরুতেই সদ্যপ্রয়াত সভাপতি আল্লামা শাহ আহমদ শফী রহ. এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

তিনি আরও জানান, কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ার পাশাপাশি এ বছর মাদরাসাগুলোতে বছরের মাঝখানে দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ