রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সফর: হাসিনা-মোদির ভার্চুয়াল বৈঠক হতে পারে ডিসেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফরের কথা রয়েছে মোদির। এর আগে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক হতে পারে আগামী ডিসেম্বরের ১৭ তারিখ। যেখানে আলোচনা হতে পারে, তিস্তাসহ অভিন্ন নদী, সীমান্ত হত্যা, রোহিঙ্গা সঙ্কটসহ অমীমাংসিত নানা বিষয়ে।

রোববার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে এসব জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মুজিব বর্ষের অনুষ্ঠানে এ বছরই ঢাকায় আসার কথা ছিলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু বৈশ্বিক মহামারির কারণে তা বাতিল হয়। এবার ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো মোদিকে। ভারতের হাইকমিশনারের সাথে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের সাথে দীর্ঘ সম্পর্কে স্থল, সমুদ্রসীমা নির্ধারণ ও ছিটমহল বিনিময়ে উল্লেখযোগ্য সাফল্য থাকলেও; এখনও দেশটির সাথে ৮ গুণ বেশি বাণিজ্য ঘাটতি। তিস্তা-সহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলছে। যার সমাধান জরুরি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে হত্যার পেছনে বাংলাদেশিরাও সমান দায়ী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ