রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করাচিতে ইমরান হঠাও বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবিতে দেশটির করাচি শহরে বিরোধীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল রোববারের এই বিক্ষোভে সরকারবিরোধী হাজারো নেতা-কর্মী-সমর্থক অংশ নেন। তাঁরা ‘ইমরান বিদায় হও’ বলে স্লোগান দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরানকে উৎখাতের লক্ষ্যে দেশটির বিরোধী দলগুলোর জোট পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি শুরু করছে। গত শুক্রবার পাঞ্জাবের গুজরানওয়ালা শহরে বিক্ষোভ-সমাবেশের মধ্য দিয়ে বিরোধী দলগুলোর এই কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল করাচিতে সরকারবিরোধী বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) ব্যানারে পাকিস্তানজুড়ে এই বিক্ষোভ-সমাবেশ চলছে। দেশটির ৯টি বড় দল মিলে গত মাসে এই জোট গঠন করা হয়।

করাচির বিক্ষোভ-সমাবেশে প্রধানমন্ত্রী ইমরানের উদ্দেশে দেশটির অন্যতম বিরোধী নেতা মরিয়ম নওয়াজ বলেন, ‘আপনি (ইমরান) মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছেন। মানুষের কাছ থেকে দিনে দুবারের খাবার কেড়ে নিয়েছেন।’ দেশটির আরেক বিরোধী নেতা বিলওয়াল ভুট্টো বলেন, ‘আমাদের কৃষকেরা বাড়িতে ক্ষুধায় ভুগছেন। আমাদের তরুণেরা হতাশ।’

বিলওয়াল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান। তাঁর বাবা আসিফ আলী জারদারি, মা বেনজির ভুট্টো। বেনজির পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।

করাচির বিক্ষোভ-সমাবেশে অংশ নেওয়া ফকির বালুচ নামের এক ব্যক্তি বলেন, মুদ্রাস্ফীতি পাকিস্তানের দরিদ্র মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে। সন্তানদের মুখে খাবার তুলে দিতে অনেকে ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন। এই সরকারের বিদায় নেওয়ার এখনই সময়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ