রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

শুরু হচ্ছে সিরাতুন্নবি সা. কুইজ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে সিরাতুন্নবি সা. কুইজ প্রতিযোগিতা। উত্তর আমেরিকার জনপ্রিয় ইসলামিক টেলিভিশন Itvusa ও অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা। সহযোগিতায় রয়েছে আমেরিকার জনপ্রিয় রেডিও fm786 ও দেশের অভিজাত প্রকাশনী প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম।

মহানবী সা. এর মানবপ্রেম, দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্যই করা হয়েছে এ আয়োজন। প্রতিদিন সঠিক উত্তরদাতাদের একজন বিজয়ী হবেন। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েই জিতে নিতে পারবেন পুরস্কার। পুরস্কার হিসেবে থাকবে ৩০০ টাকার বই ও সার্টিফিকেট।

প্রতিদিন দুপুর ১২ টার পর আওয়ার ইসলামের ফেসবুক পেইজে কুইজের প্রশ্ন পোস্ট করা হবে। কমেন্টে সঠিক উত্তরটি লিখতে হবে ও পোস্টটি আপনার ওয়ালে শেয়ার করতে হবে। পরবর্তী প্রশ্ন আপলোড হওয়ার আগ পর্যন্ত চলতি প্রশ্নের উত্তর দেয়া যাবে।

সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারিতে ১জনকে বিজয়ী করা হবে। বিজয়ীর সঙ্গে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হবে। বিজয়ীকে অবশ্যই পুরস্কার হাতে পাওয়ার পর একটি ছবি পাঠাতে হবে আওয়ার ইসলামের ফেসবুক পেইজের ইনবক্সে।

বিস্তারিত জানতে যোগাযোগ- ইমেইল: newsourislam24@gmail.com, ঠিকানা: ৫৮/৩৫-৫ এম এম খান টাওয়ার, মদিনাবাগ, উত্তর মুগদা। ঢাকা ১২১৩ ফোন: ০১৭১৯ ০২৬৯৮০।

এমডব্লিউ/