রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

আল্লামা মুফতি গোলাম কাদের সাতকানিয়া হুজুরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভির সিরাজ: বাংলাদেশের মুফতিয়ে আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহ. এর হাতেগড়া শাগরিদ, মেখল মাদরাসার দীর্ঘ ৩৭ বছরের সাবেক সিনিয়র উস্তাদ হাজারো উলামার শায়খ ও মুরশিদ, মুহিউসুন্নাহ আল্লামা মুফতি গোলাম কাদের (সাতকানিয়া হুজুর) রহ. (১৯৩১-২০২০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার রাত ১০:৪৫ মিনিটে বায়তুস সালাম মাদরাসা চট্টগ্রামে ইন্তেকাল তিনি ইন্তেকাল করেন। গত কয়েকদিন হার্টের নানা জটিলতা নিয়ে ভোগছিলেন বলে জানা গেছে।

তিনি মেখল মাদরাসার পর, লালখান বাজার মাদরাসায় ২ বছর, সাতকানিয়া ছমদর পাড়া মাদরাসায় ২ বছর আর সাতকানিয়া দেওদীঘী কাসিমুল উলুম মাদরাসায় ১২ বছর মুহতামিমের দায়িত্ব পালন করেন এবং আজীবন শিক্ষাদীক্ষার পাশাপাশি তাওয়াতে তাবলিগের মেহনতে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। আর শেষ নি:শ্বাস পর্যন্ত নিজ সন্তানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বায়তুস সালাম মাদরাসা চট্টগ্রামে (২০০৬-২০২০ সাল পর্যন্ত) তা'লিম ও তাযকিয়ার খেদমতে ছিলেন।

তার জানাজার নামাজ সাতকানিয়ায় মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে তার মাগফিরাতে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ