রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বৃহস্পতিবার হাইয়াতুল উলইয়ার বৈঠক, আল্লামা শফির জন্য বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়মতান্ত্রিক বৈঠকের সূত্র ধরে কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর)। বৈঠকে হাইয়াতুল উলইয়ার সাবেক চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন হাইয়াতুল উলইয়ার মনোনীত চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। বিষয়টি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার সদস্য ও মিরপুরের আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার নিয়মতান্ত্রিক বৈঠকের অংশ হিসেবে বৈঠকে বসবেন হাইয়াতুল উলইয়ার সদস্যগণ। এতে উপস্থিত থাকবেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা নূর হোসাইন কাসেমী ও হাইয়াতুল উলইয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে, নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ, চলতি
বছরের তাকমিল পরীক্ষার তারিখ নির্ধারণ, পরীক্ষা হল বা মারকাজ বাছাই, বিগত মিটিংয়ে আলোচিত বিষয়ের অনুমোদনসহ আরও কিছু বিষয়।

এছাড়া হাইয়াতুল উলইয়ার নিজস্ব সফটওয়্যার অনুমোদনের বিষয়ও রয়েছে আগামী বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে। আর নিয়মতান্ত্রিক অভ্যান্তরীণ বিষয়তো থাকবেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ