রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘প্রচলিত শিক্ষা ব্যবস্থা মানুষকে আদর্শবান ও চরিত্রবান হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, ওহীভিত্তিক শিক্ষাই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে আদর্শবান ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তাই ওহীভিত্তিক শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার করে সে আলোকে আলোকিত করতে হবে।

আজ বুধবার বিকেলে রাজধানী ঢাকার কদমতলীস্থ মাদরাসা মারকাযুল হিদায়াহ ঢাকায়র উদ্যোগে আয়োজিত এক ইসলাহী ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসার প্রিন্সিপাল মুফতী বাকিবিল্লাহ’র সভাপতিত্বে এবং শিক্ষা সচিব মাওলানা ইসমাঈল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা আবু বকর সিদ্দিকসহ মাদারাসা শিক্ষকগণ।

তিনি বলেন, ইসলামী ও নৈতিক শিক্ষাকে সমূলে ধ্বংস করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। তারা বিভিন্ন অজুহাতে মাদরাসা শিক্ষাকে সরকারি নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানাচ্ছে।

মুফতী ফয়জুল করীম বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনাকে হাইলাইট করে মাদরাসা শিক্ষার বিরুদ্ধে ওই মহলটি মাঠে নেমেছে। তিনি বলেন, যদি তাই হয়, তাহলে এমসি কলেজে ধর্ষণের ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরীর ঘটনার জন্য কি কেউ উক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে? এধরণের দাবি কেউ করলে কী তা গ্রহণযোগ্য হবে? কাজেই খোড়া অজুহাতে মাদরাসা শিক্ষা ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে তথাকথিত নাস্কি-মুরতাদদের আস্ফালন কোনক্রমেই মেনে নেয়া যায় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ