রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিশর আল আজহারের নতুন ভিসি ড. মুহাম্মাদ আবদুর রহমান দাউইনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ মিসরের জামিয়াতুল আজহার (আল আজহার বিশ্ববিদ্যালয়) -এর নতুন তত্ত্বাবধায়ক বা ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর মুহাম্মাদ আবদুর রহমান দাউইনি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এক সরকারি আদেশের মাধ্যমে তাকে নিয়োগ দান করেন।

মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল আহরাম জানিয়েছে, ডক্টর মুহাম্মাদ আবদুর রহমান দাউইনি আগামী এক বছরের জন্য আল আজহারের তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়েছেন। এই এক বছরে পদমর্যাদা, বেতন-ভাতা ও পেনশনের ক্ষেত্রে একজন পূর্ণ মন্ত্রীর সুবিধা পাবেন তিনি।

মুহাম্মাদ দাউইনি খ্যাত নতুন এই তত্ত্বাবধায়ক ১৯৬০ সালের ২৯ মার্চ মিসরের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে আল আজহার থেকে ইসলামী শরিয়াহ ও আইন বিভাগে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন ২৯৯৫ সালে, ইমাম বাগাবী রহ. রচিত তাহজীবুল কামাল গ্রন্থের বিবাহ অধ্যায়ের সমকালীন ইসলামী আইনের উপর ও ১৯৯৮ সালে ইসলামী সমকালীন আইনশাস্ত্রে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।

ডক্টর মুহাম্মাদ আবদুর রহমান দাউইনি এর আগে ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি, কায়রো ইউনিভার্সিটি ও আল আজহারে অধ্যপনার সঙ্গে যুক্ত ছিলেন।

সূত্র: আল আহরাম ও সিএনএন আরবি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ