রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আফগানিস্তানে মসজিদে সামরিক বিমান হামলা, মাদরাসার ১২ ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানে মসজিদে সামরিক বাহিনীর বিমান হামলায় ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জানা যায়, তালেবানরা মসজিদে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সামরিক বাহিনী মসজিদে হামলা চালায়। এতে মসজিদের পাশে মাদরাসার ১১ জন শিশু ও মসজিদের ইমাম নিহত হন।

খবর কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, আজ বৃহস্পতিবার উত্তরপূর্ব আফগান প্রদেশ তাকারের একটি এলাকায় এ বিমান হামলা চালানো হয়। আফগান সেনাবাহিনীর মুখপাত্র বুধবার জানিয়েছেন, তবে এটি পরিষ্কার নয়, দুর্ঘটনাবশতও হতে পারে বেসামরিক নাগরিক ও শিশুরা নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কোন ধরনের বিমান হামালা চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে গতকাল বুধবার ওই এলাকায় তালেবান যোদ্ধাদের হামলায় ৪০ আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলেও জানা যায়। প্রদেশটির প্রাদেশিক কাউন্সিলর মোহাম্মদ আজম আফজালি সংবাদ সংস্থা ডিপিএ'কে এ তথ্য জানান।

এ বিষয়ে আফজালি বলেন, মসজিদে তালেবান যোদ্ধারা ছিলেন জেনেই নিরাপত্তা বাহিনী বিমান থেকে বোমা হামলা চালিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ