রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন চালু হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে আগামী ডিসেম্বরে নতুন রেল যোগাযোগ চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুহা. নুরুল ইসলাম সুজন।

আজ বুধবার রাজধানীর রেল ভবনে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।

বৈঠকে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে উভয় দেশের রেল যোগাযোগ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন রেলপথ মন্ত্রী। শুরুতে তাদের মধ্যে চিলহাটি ও হলদিবাড়ি রেল চলাচলের বিষয়ে আলোচনা হয়।

রেলপথ মন্ত্রী জানান, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আগামী ডিসেম্বরে নতুন এই আন্তঃদেশীয় রেলপথ উদ্বোধন করবেন উভয় দেশের প্রধানমন্ত্রী। শুরুতে এই পথ দিয়ে উভয় দেশের মধ্যে শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করবে। পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলাচল করার বিষয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, ঢাকা-শিলিগুড়ি রুটে একটি যাত্রীবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ আন্তঃদেশীয় ট্রেন চলাচল শুরু করার চিন্তা করা হচ্ছে।

নুরুল ইসলাম সুজন বলেন, আগামী মাসে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শুরু করা হবে। এই সেতুটি নিমার্ণকাজ শেষ হলে দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নতি ঘটবে। আর পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হলে এবং রেল সংযোগ চালু হলে খুব কম সময়ে এবং সহজে ভারতীয় ট্রেন বেনাপোল হয়ে ঢাকায় যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে।

এ ছাড়া রেলপথের মিটারগেজ লাইনগুলোকে ধীরে ধীরে ব্রডগেজ লাইনে রূপান্তরের কাজ চলছে বলে জানান রেলপথ মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ