রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ড. কামালকে গণফোরাম থেকে বহিষ্কারের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন দলটির একাংশের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুব্রত চৌধুরী অভিযোগ করেন, ড. কামাল হোসেন এবং রেজা কিবরিয়া দলে গণতন্ত্রের চর্চা করছেন না। খুব শিগগিরই তাদেরকে নোটিশ দেয়া হবে বলেও জানান তিনি।

সুব্রত চৌধুরী বলেন, ‘শোকজের পর জবাবে সন্তুষ্ট না হলে ড. কামাল ও রেজা কিবরিয়াকে বহিষ্কার করা হবে। ২৬ অক্টোবর গণফোরামের কাউন্সিল হবে।’

তিনি বলেন, আগামী সম্মেলনে যদি কামাল হোসেন আসেন তবে তাকে সঙ্গে নিয়ে আমরা গণফোরামকে সামনের দিকে এগিয়ে নেব। এই সিদ্ধান্ত ড. কামাল হোসেনের। তবে উনি যদি রেজা কিবরিয়াকে নিয়ে গণতন্ত্রহীন এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকান্ড চালিয়ে যান তাহলে আমাদের সিদ্ধান্ত সম্মেলনের আগেও নেওয়া হতে পারে। তখন আমরা ২৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব না।

সংবাদ সম্মেলনে গণফোরাম ষষ্ঠ জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ