রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিলামে উঠছে দাউদ ইব্রাহিমের পৈতৃক ভিটা-বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম: মুম্বাই বিস্ফোরণের সন্ধেহভাজন মাস্টারমাইন্ড ও আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড মাফিয়া দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রয়েছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি। সেই সম্পত্তি এবার নিলামে তোলা হবে বলে জানিয়েছে মোদি সরকার।

জিনিউজ এক প্রতিবেদনে জানায়, আগামী ১০ নভেম্বর দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তির নিলাম অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, ১০ নভেম্বর রত্নগিরির খেড় তালুকে নিলাম করা হবে দাউদের সাতটি জমি। এ ছাড়া দাউদের সঙ্গী গ্যাংস্টার ইকবাল মির্চির দুটি ফ্ল্যাটও নিলামে উঠবে। নিলামের জন্য ই-অক্সন, পাবলিক অক্সন ও সিল টেন্ডারও ডাকার কথা রয়েছে।

এদিকে, গতকাল মুম্বাইয়ে ইকবাল মির্চির একটি হোটেল ও দুটি বাংলো ও সাড়ে তিন একর জমি অ্যাটাচ করা হয়েছে। এ ছাড়া মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইকবাল মির্চি ও তার পরিবারের সাতটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২২.৪২ কোটি রুপি বাজেয়াপ্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ