সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মজলিস বা সভা সমাবেশের আদব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

প্রতিটি ধর্ম ও সংস্কৃতিরই স্বতন্ত্র কিছু প্রথা, ঐতিহ্য ও নিয়মকানুন রয়েছে। বস্তুত, যেসব বিষয় একটি জাতিকে আরেকটি জাতি থেকে স্বাতন্ত্র্য দান করে সেগুলোর মধ্যে সেই জাতির নিজস্ব প্রথা, রীতি-নীতি ও নিয়মকানুন উল্লেখযোগ্য। এসবের ভিত্তিতে মুসলিম হিসেবে আমাদেরও কিছু জাতিগত বৈশিষ্ট্য রয়েছে যা আমাদেরকে পৃথিবীর অন্যসব বিকৃত ধর্ম থেকে পার্থক্যমণ্ডিত করেছে।

জীবন থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের প্রতিটি বিধানই মানুষের জন্য কল্যাণকর। তদ্রুপ মুসলমান হিসেবে আমরা ইসলাম থেকে যেসব প্রথা, রীতি-নীতি ও সংস্কৃতির শিক্ষা পাই তার সবগুলোই আমাদের কল্যাণ ও মঙ্গলের জন্য। জীবনের প্রতিটি পদক্ষেপে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে।

নবীজী সা. আমাদেরকে শিখিয়েছেন কীভাবে মজলিস বা কোনো সমাবেশে বসতে হয়, এবং কীভাবে সমাবেশ ত্যাগ করতে হয়। ইবনে উমর রা. থেকে বর্ণিত রাসুলুল্লাহ সা. বলেছেন, তোমরা কোনো মজলিসে নিজে বসবার জন্য অন্যকে জায়গা খালি করে দিতে বলবে না; বরং তোমরা অন্যের জন্য জায়গা প্রশস্ত করে দেবে। বুখারি ও মুসলিম। আর এ কারণেই ইবনে উমর রা. এর অভ্যাস ছিলো যে, যদি কেউ মজলিসে তার জন্য জায়গা ছেড়ে দিতো, তিনি সেখানে বসতেন না।

কোনো মজলিস বা সভা করতে হলে প্রথমেই আগত অতিথিদের স্থান সংকুলানের কথা ভাবতে হবে। এমন কোনো জায়গায় সভা-সমাবেশ করা উচিত নয়, যেখানে মানুষের স্থান সংকটে পড়তে হয়। সভায় উপবিষ্ট লোকটি যেই শ্রেণিরই হোক না কেনো, যে দেরিতে এসছে তার জন্য আগে আসা ব্যক্তিকে উঠিয়ে দেওয়া কিংবা জায়গা করে দিতে বলা কোনোক্রমেই উচিত নয়। তবে যদি কেউ ইচ্ছে করে কারো জন্য জায়গা খালি করে দেয়, তাহলে সেখানে বসাতে কোনো সমস্যা নেই।

তবে কোথাও যদি কারো জন্য আগে থেকেই আসন নির্দিষ্ট করে রাখা হয়, তাহলে সেই স্থানে আগে আসলেও অন্য কারো বসা উচিত হবে না। যেমন- ছাত্র আগে আসলেও সে শিক্ষকের আসনে বসতে পারবে না। আবার ক্রেতা আগে আসলেও সে বিক্রেতার জন্য নির্ধারিত আসনে বসতে পারবে না।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসুলুল্লাহ সা. বলেছেন, যদি কেউ কোনো কারণে সমাবেশ থেকে উঠে গিয়ে আবার উক্ত স্থানে ফিরে আসে, তাহলে সেই স্থানে বসার সেই-ই অধিক হকদার। মুসলিম।

জাবির ইবনে সামুরা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেছেন, যখনই আমরা নবীজীর সা. মজলিসে আসতাম, আমরা মজলিসের শেষ প্রান্তে বসতাম (অর্থাৎ যেখানে জায়গা পেতাম সেখানেই বসে যেতাম)। আবুু দাঊদ।

উপরোক্ত হাদীস দ্বারা বোঝা যায়, যখন কেউ কোনো সমাবেশে আসে তখন তার উচিত যেখানে জায়গা পাওয়া সেখানে বসে যাওয়া। সভা