রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাড়ি বোমা বিস্ফোরণে সিরিয়ায় দামেস্কের প্রধান মুফতি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার দামেস্কের গ্র্যান্ড মুফতি শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে কুদসায়া শহরে তাকে বহনকারী গাড়িতে বোমা বিস্ফোরণে প্রথমে আহত হন প্রখ্যাত এই আলেম। এরপর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী গাড়িতে বোমা পেতে রাখার দায় স্বীকার করেনি।

শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি ইসলাম গবেষক হিসেবে সিরিয়ার বাইরেও পরিচিতি পেয়েছিলেন। তিনি সিরিয়ার জাতীয় ঐক্য ও সংহতির জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন। গোটা দামেস্ক প্রদেশের প্রধান মুফতি ছিলেন তিনি। ২০১৬ সালে তার ইমামতিতে ঈদুল আজহার নামাজে অংশ নেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বাশার আসাদের সঙ্গে কথা বলছেন মুফতি আফিয়ুনি সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। সহিংসতায় এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ