রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলাম বিদ্ধেষী ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি মনোভাবের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) কায়সারি শহরে নিজ দল একে পার্টির এক প্রাদেশিক সমাবেশে ফরাসি প্রেসিডেন্টের উদ্দেশে একথা বলেন এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত মাসে টেলিফোন আলাপের পরও ম্যাঁক্রনকে আক্রমণ করা অব্যাহত রেখেছেন এরদোগান।

ক্লাসে কার্টুন প্রদর্শনের জেরে একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ফ্রান্স। ওই ঘটনার পর ইসলামিক গোষ্ঠির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। ফরাসি প্রেসিডেন্টের এই প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

একে পার্টির এক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ম্যাঁক্রন নামের এই লোকটির ইসলাম ও মুসলমানদের নিয়ে সমস্যা কী? মানসিক পর্যায়ে ম্যাঁক্রনের চিকিৎসা দরকার। তিনি বলেন, যা বলা যেতে পারে তা হলো একজন রাষ্ট্রপ্রধান বিশ্বাসের স্বাধীনতা বুঝতে পারছেন না।

এমডব্লিউ/