রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

রোহিঙ্গাদের ৯৬৬ কোটি টাকা সহায়তা দেবে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৯৬ মিলিয়ন ইউরো (প্রায় ৯৬৬ কোটি টাকা) সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তা হিসেবে এ অর্থ দেবে ইইউ।

রোববার ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অফিস থেকে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসেবে ২০২০ সালে ৯৬ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার জ্যানেন লেনার্সিক এ অর্থ সহায়তার ঘোষণা দেন।

রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে জ্যানেন লেনার্সিক বলেছেন, রোহিঙ্গা শরণার্থীরা ইউরোপীয় ইউনিয়ন থেকে অব্যাহতভাবে পূর্ণ সহায়তা পেয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবে স্থানীয় পর্যায়ে ও আশ্রয়দানকারী কমিউনিটিতে কর্মরত মানবিক সহায়তা সংস্থাসমূহ প্রকৃত সংহতি নিয়ে সাড়া দিয়েছে। আমরা মানবিক ও উন্নয়ন কার্যক্রম এবং স্থিতিশীলতার জন্য আরও বেশি সহায়তার আহ্বান নিয়ে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বেচ্ছামূলক, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও জোরদার করা আবশ্যক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ