শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ম্যাক্রোঁ সরকারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান হেফাজত মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজরত মুহাম্মদ সা. কে অবমাননা করে কার্টুন প্রদর্শন করায় ফ্রান্সের ম্যাক্রেঁ সরকারকে পৃথিবীর সকল মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

রোববার (২৫ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত ইসলামের মহাসচিব এই আহ্বান করেন।
ফ্রান্সের প্যারিস শহরের দেওয়ালে প্রিয় মহানবীর সা. অবমাননাকর কার্টুন প্রদর্শনের সামালোচনা করে বাবুনগরী বলেন, ফ্রান্সের এ ঘটনায় সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। মুসলিমদের ধর্মীয় ও মহানবী মুহাম্মদকে অবমাননা বিশ্বে দেড়শ কোটি মুসলিমরা কখনো মেনে নেবে না। নবীকে অবমাননাকর কার্টুন প্রদর্শন অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

হেফাজত মহাসচিব আরও বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিমবিরোধী বক্তব্যের কারণে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এছাড়াও মহানবীর মর্যাদা রক্ষায় রাসুল সা. অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সব দেশে মৃত্যুদণ্ড বিল পাস করা উচিত।

বাংলাদেশ সরকারকে ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে ফ্রান্সের ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান বাবুনগরী।
এছাড়াও ফ্রান্সে রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ওআইসি, আরবলীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়া হওয়ার আহবান জানান হেফাজত মহাসচিব আল্লমা জুনায়েদ বাবুনগরী।
এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ