রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।

গত ১৫ অক্টোবর যুক্তিতর্ক গ্রহণ শেষে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মুহা. হাফিজুর রহমান রায়ের জন্য এ তারিখ ঘোষণা করেন।

রায়ের তারিখ ঘোষণার আগে চার্জশিটের ৭৬ জন সাক্ষীর মধ্যে ৭৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণে সক্ষম হয়েছেন দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মুহা. শাহজাহান দাবি করেন তার আসামিরা নির্দোষ। আদালতের রায়ে তারা নির্দোষ প্রমাণিত হবে।

চলতি বছরের ১ জানুয়ারি নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা. আছাদুজ্জামান ও ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন শিশু আদালতের বিচারক মুহা. হাফিজুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ