রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

সমাবেশে বক্তব্য প্রদান: অসুস্থ হয়ে হাসপাতালে জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাবেশে উপস্থিত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ চলাকালে তিনি অসুস্থ বোধ করেন।

অসুস্থতা নিয়েই চেয়ারে বসে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্য শেষ পর্যায়ে তিনি আরও বেশি অসুস্থ বোধ করলে নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডি নগর গণস্বাস্থ্য হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীর চেকআপ করেন প্রফেসর ডা. নজিব মোহাম্মদ। লো পেশার হওয়ার কারণে তিনি শারীরিক দূর্বলতা অনুভব করেছেন। তবে বর্তমানে হাসপাতালে বিশ্রামে তিনি পুরোপুরি সুস্থ আছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ