রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সরাসরি ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনার প্রাদুর্ভাব না কমলেও আগের মতো সরাসরি ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে ডিনস কমিটির সভায় স্নাতক প্রথম বর্ষে (২০২০-২১) ভর্তি পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, গতবার ছিল ১২০ নম্বরের পরীক্ষা। যার ১০০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন, আর ২০ নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে। তবে এবার ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে।

এ বিষয়ে ডিন নাসিম হাসান বলেন, করোনার প্রাদুর্ভাব না কমলেও ভর্তি পরীক্ষা হবে। শিক্ষার্থীরা সরাসরি এসে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবারও ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হবে। অবশ্য বাকি ২০ নম্বর কীভাবে যুক্ত হবে, পরীক্ষা কত দিনে হবে, কোথায় হবে—এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ