রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নবি অবমাননার প্রতিবাদ: বাংলাদেশের বিক্ষোভ বিশ্ব মিডিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেষ নবি, বিশ্বনবী হজরত মুহাম্মদ সা.-কে অবমাননার প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশের ইসলামি দল ও সংগঠনগুলো। বিশ্বনবীকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারিসের বিরুদ্ধে সরব হয় দেশটির নাগরিকরা।

আজ মঙ্গলবার বিশ্বের অনেক গণমাধ্যমে ওঠে আসে বাংলাদেশের বিক্ষোভের খবর। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সিতে শিরোনাম করা হয়, ‘ফ্রান্স বয়কটের আন্দোলন বাংলাদেশে গতি পেয়েছে’। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ শিরোনাম করেছে, ‘বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে, ‘হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে’। ২০১৫ সালে প্রথম ফ্রান্সের শার্লি হেবদোতে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। পরে এটি আবার আলোচনায় আসে ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটির হাত ধরে। ওই শিক্ষক ক্লাসরুমে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। এর পরই গত সপ্তাহে এক তরুণ ওই শিক্ষককে খুন করেন। যদিও পুলিশের গুলিতে ওই তরুণ নিহত হয়েছিলেন।

গত বুধবার খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ বলেন, ইসলাম ধর্ম ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সা.-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না। এর পরই ফ্রান্সের মুসলিমরা ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাঁদের ধর্মকে দমন করা ও ইসলামফোবিয়াকে বৈধতা দিতে চেষ্টা করছেন তিনি।

আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী ঢাকায় ফ্রান্সের দূতাবাসের দিকে যাত্রা শুরু করে। এ সময় সবাইকে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়, ঢাকায় আন্দোলনকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

ফ্রান্স২৪ বলছে, পুলিশের ধারণা ৪০ হাজার লোক বিক্ষোভে অংশগ্রহণ করেছে। ঢাকায় ফ্রান্সের দূতাবাস অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটকায়। কোনো রকম সহিংসতা ছাড়াই অনন্ত ১০০ পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে ব্যারিকেড দিয়ে তাঁদের থামায়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ইংরেজি শিরোনাম করেছে, ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে ঢাকায় বিশাল বিক্ষোভ।

খবরে বলেছে, ফ্রান্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ফরাসী পণ্য বর্জনের দাবিতে কয়েক হাজার মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ফ্রান্সের দূতাবাস অভিমুখে মিছিল করেছে।

তারা রাষ্ট্রপতি ইমমানুয়েল ম্যাক্রনের নিন্দা করেছে। পুলিশ মিছিল কারীদের ফরাসী দূতাবাসে পৌঁছতে বাধা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ