রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

ফ্রান্স দূতাবাস ঘেরাও পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মুসলমানরা কখনো অন্য জাতির উপর চড়াও হয়নি, আঘাত করেনি। কিন্তু ফ্রান্স মুসলমানদের নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। নবীর অপমানে মুসলমানরা কখনো ঘরে বসে থাকবে, তা কখনোই হতে পারে না। বিশ্ব মুসলিম এর প্রতিবাদ করেছে। ফ্রান্সে পণ্য বর্জন করেছে। ফ্রান্সের পণ্য বর্জন করে তাদের উচিত শিক্ষা দিতে হবে।

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ফ্রান্স দূতাবাস ঘেরাও পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে শান্তি রক্ষার জন্য। যারা শন্তি নষ্ট করছে, যারা দুনিয়ার পরিবেশকে নষ্ট করছে, তাদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাশ করতে হবে। বাংলাদেশের সরকারকে রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানানোর আহ্বান জানান চরমোনাইয়ের পীর।

[caption id="" align="aligncenter" width="960"]Image may contain: text that says '২৭ অক্টোবর বিকেল ৩-৪ টা রকমার बदक! কিনলে এছাড়াও- ২০০৮+ অর্ডার করলেই নিশ্চিত একটি ফ্রি-বই! *শর্ত প্রযোজ্য ১০১০৮+ অর্ডারে ফ্রিশিপিং bKash পেমেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সেরাক্রেতার জন্য ৫,০০০ টাকার বই উপহার!' বিস্তারিত জানতে ক্লিক করুন।[/caption]

বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাস ঘেরাও পূর্ব সমাবেশে বেশকিছু দাবী জানানো হয়- এক. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে।

দুই. ফ্রান্সের সাথে বাংলাদেশের সবরকম কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
তিন. ইসলাম ও রাসূলকে সা. অবমাননার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে।
চার. অবিলম্বে ওআইসিতে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে।
পাঁচ. বাংলাদেশে ইসলাম ও মহানবীর সা. বিরুদ্ধে কটুক্তি বন্ধে কঠোর শাস্তির আইন পাশ করতà§