বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত নরসিংদীতে মাটির ঘর ধ্বসে শিশুর মৃত্যু অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী ‘ভূমিধসে নারী-শিশুর মৃত্যু বেদনাদায়ক, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে’ ভারী বৃষ্টিপাতে ৪ বিভাগে বন্যার আশঙ্কা রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের কার্যক্রম চলমান কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার প্রতিহতের ঘোষণা ইত্তেফাক শিক্ষা বোর্ডের হাফেজিয়া বোর্ড গঠন ‘আইনবিরোধী’, সরকারি সভায় অংশ নিচ্ছে না হাইআতুল উলয়া ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে বিরত থাকার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের

রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১১ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় রিশান ফরাজীসহ ১১ অপ্রাপ্তবয়স্ক আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মুহা. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

চলতি বছরের ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

গতবছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ওই দিন বিকেলে তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পরদিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা হত্যা মামলা দায়ের করেন।

১ সেপ্টেম্বর নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নিসহ ১০জন প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনসহ মোট ২৪ জনের নামে পৃথক দু’টি অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মুহা. হুমায়ুন কবির।

রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ মুহা. আছাদুজ্জামান মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড ও ৪ আসামিকে খালাস প্রদান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ