সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে মুসলমানদের যেসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

আধুনিক প্রযুক্তিবিদ্যার একটি অন্যতম উদ্ভাবন হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রত্যেক ব্যক্তিই নানা কারণে ও বিভিন্ন উদ্দেশ্যে দিনের একটি উল্লেখযোগ্য সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ব্যয় করে। কেউ এটি ব্যবহার করে পরিবার ও বন্ধুদের সাথে যোগযোগ করার জন্য, কেউ ব্যবহার করে নতুন নতুন বন্ধু বানাবার জন্য, কেউবা ব্যবহার করে বিভিন্ন তথ্য ও জ্ঞান আহরণের জন্য আবার কেউবা ব্যবহার করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য।

মুসলমান হিসেবে আমাদের মনে রাখতে হবে, জীবনের প্রতিটি কর্মের ফল পরকালে আমাদের ভোগ করতে হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহরের ক্ষেত্রে আমাদের নৈতিকতা অক্ষুণ্ন রাখা অতীব জরুরি। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকালে নিজেদের নৈতিকতা ঠিক রাখতে হলে আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথমত: দৃষ্টির হেফাজত করা। আর এ বিষয়টি নারী-পুরুষ উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। বাস্তব ক্ষেত্রে দৃষ্টি হেফাজত করার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সময় দৃষ্টি হেফাজত করা তুলনামূলক বেশি কঠিন। এক্ষেত্রে দৃষ্টি হেফাজত করা মানে হলো, বিপরীত লিঙ্গের কারো সাথে অযথা চ্যাটিংয়ে না যাওয়া এবং স্ক্রীনে ভেসে ওঠা হারাম ছবি ও ভিডিও থেকে দ্রুত স্ক্রল করা। প্রয়োজনে অশ্লীল পেজ আনলাইক করে দিতে হবে ও অশ্লীল গ্রুপ থেকে লিভ নিতে হবে।

দ্বিতীয়ত: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত সংবাদের যথার্থতার ব্যাপারে সতর্ক থাকা। একথা সত্য যে, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দ্রুততম সময়ে সকল খবরাখবর জানা যায়। তবে এ মাধ্যমে প্রাপ্ত সংবাদ কিংবা খবরের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন বাঞ্ছণীয়। সম্প্রতি একটি জরিপে উঠে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা সংবাদগুলোর শতকরা প্রায় ৫০ ভাগেরই কোনো সত্যতা নেই। সুতরাং এখানে কোনো সংবাদ বা তথ্য পাওয়া গেলে তা শেয়ার করার পূর্বে অবশ্যই যাচাই করে নিতে হবে। অন্যথায় গুজব ছড়ানোর গুনাহ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

তৃতীয়ত: কাউকে ফলো করার পূর্বে তাকে ভালো করে জেনে নেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নৈতিকতাবিবর্জিত কোনো ব্যক্তিকে ফলো করার মাধ্যমে তার পোস্ট করা যবতীয় অশ্লীল ও কুরুচিà