বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মডেল মসজিদগুলোর নিয়োগে কওমি আলেমদের প্রাধান্য দেয়ার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেসাল করেসপন্ডেন্ট>

স্বপ্নের মডেল মসজিদ বাস্তবায়িত হতে যাচ্ছে। অধিকাংশ উপজেলায় ইতোমধ্যে মূল স্ট্রাকচার কমপ্লিট হয়েছে। আধুনিক এসকল মসজিদগুলোতে থাকবে পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক নামাজের স্থান, সু-বিশাল গবেষণাগার, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, অতিথিশালাসহ আরও নানান সুযোগ-সুবিধা।

প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে সর্বোমোট ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হবে। নিয়োগ দেওয়া হবে ইমাম, মুয়াজ্জিনসহ আরো বেশ কিছু পদে। যদি এ সম্পর্কিত কোন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। যেহেতু মুজিববর্ষে আগামী ফেব্রুয়ারিতে ৫০ টি ও জুনের মধ্যে সর্বোমোট ১০০টি মসজিদ উদ্বোধনের কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, তাই ধারণা করা হচ্ছে অতি শিগ্রই নিয়োগের কথাও বিবেচনা করা হবে।

এদিকে মডেল মসজিদগুলোতে কওমি মাদ্রাসার আলেমদের নিয়োগের দাবি উঠেছে নানা মহল থেকে। কিন্তু নিয়োগ সার্কুলারের উপর নির্ভর করছে সবকিছু। সার্কুলারে কওমি আলেমদের অংশগ্রহণের সুযোগ থাকবে কিনা এ বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। মডেল মসজিদ নিয়োগে কওমি সনদ কাজে লাগানো যাবে কিনা, এর নিশ্চয়তা মিলছে না এখনই।

যোগ্য আলেমদের দেখতে চাই: মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ

শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, মডেল মসজিদ গুলোতে আমি যোগ্য ব্যক্তিদেরকে দেখতে চাই। কওমি হোক বা আলিয়া হোক, তাতে কোন সমস্যা নেই। তবে যোগ্যতা, আমল, পরহেজগারিতার দিক থেকে কওমি আলেমরা এগিয়ে। সুতরাং মডেল মসজিদ গুলোর সার্কুলারে অবশ্যই কওমী আলেমদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

‍‍তিনি বলেন, আমি যখন ইসলামিক ফাউন্ডেশনে চাকরি শুরু করি, তখন কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়েই চাকরি শুরু করেছিলাম। আল্লাহর মেহেরবানীতে এটা সম্ভব হয়েছিল। সুতরাং সার্কুলারে সরাসরি দাওরায়ে হাদীস উল্লেখ না থাকলেও যদি শুধুমাত্র সমমান উল্লেখ থাকে, তাহলেও আশা করছি কওমি আলেমদের সুযোগ থাকবে।

এই বিষয়ে বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলিয়া পক্ষ থেকে দাবি তোলা উচিত বলে মনে করেন আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ।

কওমি আলেমদের সম্মানজনক কর্মসংস্থান সময়ের দাবি: মিছবাহুর রহমান চৌধুরী

ইসলামিক ফাউন্à¦