রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১ নভেম্বর থেকে পরীক্ষা ফি ফেরত দিচ্ছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে ফযীলত, সানাবিয়া উলইয়া, মুতাওয়াসসিতাহ ও ইবতেদাইয়্যাহ মারহালার মােট অন্তর্ভুক্তি ফিসের ৫০% আগামী ১লা নভেম্বর ২০২০ঈ, হতে বেফাক অফিস থেকে ফেরত প্রদান করা হবে।

আজ বুধবার (২৮ অক্টোবর) বেফাকের মহাপরিচালক অধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধূরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফি ফেরত প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে যে, বেফাকের বিগত ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে ফযীলত, সানাবিয়া উলইয়া, মুতাওয়াসসিতাহ ও ইবতেদাইয়্যাহ মারহালার মােট অন্তর্ভুক্তি ফিসের ৫০% আগামী ১লা নভেম্বর ২০২০ঈ, হতে বেফাক অফিস থেকে ফেরত প্রদান করা হবে।

অতএব, মুহতামিমগণ নিজের ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ও মাদরাসার সীলসহ বেফাকের কাজলার অফিসে আসতে হবে। আর প্রতিনিধি প্রেরণ করলে মনােনীত প্রতিনিধির ন্যাশনাল আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ডের নম্বরসহ মাদরাসার প্যাডে মুহতামিমের সীল ও দস্তখতকৃত পত্র নিয়ে আসতে হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ