রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এবার ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির পর এবার ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি দিলো দ্বীনি সমাজ প্রতিষ্ঠায় ইমামদের একটি অরাজনৈতিক সংগঠন ‘জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ।’

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের এ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। ওইদিন বাদ জুমা রাজধানীর লালবাগ এলাকার পলাশী মোড়ে জমায়েত অনুষ্ঠিত হবে। দূতাবাস অভিমূখে বিশাল গণমিছিলে নেতৃত্ব দিবেন চকবাজার জামে মসজিদের খতীব মুফতি মিনহাজ উদ্দিন। সাথে থাকবেন সংগঠনের সভাপতি ক্বারী আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ।

এদিকে কর্মসূচি ঘোষণাপূর্ব এক বার্তায় চকবাজার জামে মসজিদের খতীব মুফতি মিনহাজ উদ্দিন বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত, শান্তির প্রতিক, মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে তা বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বেঈমানরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করে আর আমরা মুসলিম সম্প্রদায় ইসলাম ও নবীর ইজ্জতের হেফাজত রক্ষার জন্য জিহাদ করে জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকি। মুসলমানের সবচেয়ে আপনজন হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সা.। তাই মুহাম্মদ সা. কে নিয়ে কোনো ধরণের অবমাননা বিশ্বের মুসলমান সইতে পারে না।

তিনি সরকারের উদ্দেশে বলেন, অনতিবিলম্বে ফ্রান্সের এ ঘৃণ্য কাজের নিন্দা প্রস্তাব পাশসহ রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানান। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বর্জন করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।

এমডব্লিউ/