রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশে রাশিয়ার নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশ করায় ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর প্রতি তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির বার্তা সংস্থা রিয়ানোভোস্তি জানিয়েছে, কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।

রুশ প্রসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে সাংবাদিকদের বলেন, ইসলামের নবীর (সা.) অবমাননা করার কারণে ফ্রান্সে সহিংসতা বেড়েছে। কাজেই সবার আগে এ ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে।

সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা.-র ব্যঙ্গচিত্র প্রদর্শন করার পর এক হামলায় নিহত হন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ওই হত্যাকাণ্ডের জন্য তার দেশের মুসলমানদের দায়ী করেন এবং দাবি করেন, মুসলমানরা ফ্রান্সকে ধ্বংস করে ফেলতে চায়।

দেশটির প্রেসিডেন্ট আরো বলেন, ফ্রান্সে ইসলামের নবীর সা. ব্যাঙ্গচিত্র প্রকাশ অব্যাহত থাকবে। তার এ বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ, ভারত ও ইরানসহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।

এদিকে ইসলাম ধর্ম বিরোধী এই বক্তব্যে মুসলিম বিশ্বে প্রতিবাদ জোরদার হওয়ার পরও অনুতপ্ত না হয়ে ফরাসি প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ফ্রান্সে এই ধরনের কার্টুন ছাপানো কখনোই বন্ধ হবে না। সারাবিশ্বে ইসলাম ধর্ম সংকটের মধ্যে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ