রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এবার নিজের দেশেই ক্ষোভের মুখে ইমানুয়েল ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বনবি ও ইসলাম অবমাননার পর ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশগুলো। এবার সেই বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে ফ্রান্সের সাধারণ মানুষও। শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দিলেও খোদ ম্যাক্রোঁর বিরুদ্ধে জাতিগত ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছেন তারা। নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান ম্যাক্রোঁ-এমন অভিযোগ তাদের।

ফরাসির সাধারণ জনগণ বলেছেন, ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির জন্য দায় এড়াতে পারেন না প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ ক্ষমতায় আসার পর থেকেই ফ্রান্সে ধর্মীয় সহিষ্ণুতার অবনতি হচ্ছিল। তিনি খুবই নেতিবাচক মনোভাবের মানুষ। ম্যাক্রোঁ ধর্মীয় বিভেদ সৃষ্টি করছেন। আর এটাই ছিল সবশেষ বিভাজন।

ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ব্যাপক সমালোচনা আর পণ্য বয়কটে এমনিতেই চাপের মুখে ফরাসি প্রেসিডেন্ট। দেশটির এমন পরিস্থিতির জন্য খোদ ইমানুয়েল ম্যাক্রোঁকেই দোষারোপ করছেন ফ্রান্সের সাধারণ মানুষ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ