রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২২ সালের আগে করোনামুক্ত স্বাভাবিক জীবন আসছে না: ফসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ২০২২ সাল লেগে যেতে পারে বলে অভিমত দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফসি। ভ্যাকসিন এলেই যে সব রাতারাতি স্বাভাবিক হয়ে যাবে, তা-ও মনে করছেন না তিনি।

২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মার্কিনিকে ভ্যাকসিন দেওয়া গেলে ওই বছরের শেষ নাগাদ স্বাভাবিক অবস্থার দিকে যেতে পারে পরিস্থিতি। অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন আলোচনায় গতকাল বৃহস্পতিবার ফসি এসব কথা বলেন। লস অ্যাঞ্জেলেস টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফসি আরো বলেন, ‘হতে পারে নতুন ইংরেজি বছরে পা দেওয়ার আগেই আমরা প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাব। প্রথম পর্যায়ে কাদের ভ্যাকসিন দেওয়া হবে, সে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু, ভ্যাকসিন এলেই যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, গোটা বিশ্ব আবার আগের অবস্থায় ফিরে যাবে, ব্যাপারটা এত সহজ হবে না।’

ড. ফসির কথায়, ‘কোভিড-১৯ ভ্যাকসিন কয়েক মাসের মধ্যে চলে আসবে ঠিকই। কিন্তু, জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে আগামী বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সম্পর্ক ফসি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের আগে মাস্ক পরা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। মাস্ক নিয়ে অযথা রাজনীতি বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক রং বিবেচনা করে, মাস্ক পরা নিয়ে লোকজনকে উপহাস করা হচ্ছে।’

বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৯২ লক্ষ ১২ হাজার ৭৬৭ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৪ হাজার ১৭৭ জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৯ লাখ ৯৫ হাজার ২৪৫ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ